স্টাফ রিপোর্টার: ঢাকা কাস্টমস হাউজ কমিশনার ও উপকমিশনার ফ্রেইটকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিষোদগার করা হয়েছে। প্রতিদিন এ কর্মকর্তারা সিপাহশালার হিসেবে রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করে ফ্রেইট থেকে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার ওপরে রাজস্ব আদায় করলেও মাত্র শতকরা ১ ভাগ রাজস্ব আদায়ের কথা সামাজিক যোগায়োগ মাধ্যমে ফুলিয়ে -ফাপিয়ে প্রচার করা হয়েছে। যা সর্ববৈব মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, সত্যের অপলাপ মাত্র। একটি শুল্ক স্টেশনে শতকরা ১ ভাগ রাজস্ব আদায় আর ৯৯ ভাগ লুটপাট হয় প্রচার করা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না।
ডিসি ফ্রেইট সম্পর্কে বলা হয়েছে, ওনি অপদার্থ, ক্যালকুলেটর হাতে বসে থাকেন। ওনার মতো একজন চৌকস ডিসির বিরুদ্ধে ফেইজবুকে এমন অপপ্রচার- একদিকে সত্যের অপলাপ অন্যদিকে ওনার ব্যক্তি ইমেজ ক্ষুন্ন করা ছাড়া আর কিছু না । এর আগেও ওই ফেইজবুকে সিসিসিআই (শুল্ক গোয়েন্দা) ফ্রেইট সম্পর্কে অপপ্রচার করা হয়েছিল। একজন রাজস্ব কর্মকর্তার নাম দিয়ে তার নাকি প্রতিদিন ইনকাম ২৪ লাখ টাকা প্রচার করা হয়েছিল। এটা হাস্যকর ছাড়া আর কিছু না।
বর্তমান হাউজ কমিশনার রইচ উদ্দিন খান ও তার টিম ঢাকা কাস্টমস হাউজ যখন রাজস্ব আদায়ে ব্রাঘ্রগতি গতি আনছেন ঠিক তখনই এদের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে লিপ্ত।
আজকেও ১৮ নভেম্বর হাউজ কমিশনার রাজস্ব আদায়ের স্বার্থে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন বলে জানা যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
