
স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির অধীন আশকোনা প্রধান সড়কের উন্নয়ন কাজের (চেইনেজ-০+৬২২.৪ হতে ১+৮৩৯.৪ মিটার) অ্যালাইনমেন্ট জটিলতা নিরসনে সংশ্লিষ্ট বাসা-বাড়ি, দোকানপাট স্থাপনার মালিক- যারা সড়ক দখল করে আছে তাদেরকে দাপ্তরিক চিঠি দিয়ে বৈঠক ডেকেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। উক্ত দাপ্তরিক চিঠিতে স্বাক্ষর করেছেন ডিএনসিসির অন্ঞল-৭-এর নির্বাহী প্রকৌশলী (পুর) মো: শফিকুল ইসলাম।
১১ নভেম্বর সকাল ১১টায় উক্ত বৈঠক ডিএনসিসির গুলশান অফিসে সভাকক্ষ, লেভেল-৬,নগর ভবন, গুলশান-২-এ অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে সভাপতিত্ব করবেন অন্ঞল-৭-এর অতিরিক্ত দায়িত্বের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। উক্ত বৈঠকে আশকোনা প্রধান সড়ক উন্নয়ন কাজের অ্যালাইনমেন্ট জটিলতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
আশকোনা প্রধান এ সড়কের উভয়পাশের বাসা-বাড়ি, দোকানপাট স্থাপনার মালিকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছে। নোটিশের পর নোটিশ করার পরও তারা কোন কর্ণপাত করছেন না। এদের মধ্যে সরকারি প্রাইমারি স্কুলের পশ্চিমে সড়কের দক্ষিণ পাশের বসতি অন্যতম জনৈক এক মহিলা প্রভাব খাটিয়ে সড়কের একাংশসহ দখল করে তার বাসার বাউন্ডারি ওয়াল করেছেন। এখন তিনি ভেংগে দিচ্ছেন না। এর ঠিক পাশে সড়কের উত্তর পাশে সাবেক ব্যাংকার সবুরের ভাই বহুতল ভবন করেছেন কিন্ত সড়কের কিছু অংশের দখল ছাড়ছেন না। এরকমভাবে সড়কের উভয়পাশের প্রায় প্রত্যেক মালিক সড়কের অংশ দখল করে দোকনপাট-বাসাবাড়ির ভিতরে ঢুকিয়েছেন। এখন ডিএনসিসি কর্তৃপক্ষ ভাংতে বলায় তারা গড়িমসি করছেন।

এ ব্যাপারে ডিএনসিসি কর্তৃপক্ষ বাংলাদেশ আর্মির হস্তক্ষেপ চাইতে পারেন বলে এলাকাবাসি কামনা করছেন।
প্রধান এ সড়কের ঠিক দক্ষিণে সরকারি প্রাইমারি স্কুলের অপজিটে শাখা সড়কটির অংশ প্রবেশ পথেই অবৈধভাবে দখল করে ৪তলা ভবন করা হয়েছে, এ শাখা সড়ক পুরোটাই অবৈধভাবে দখল করায় ১৬ ফিট এ সড়কের দৃশ্যমান এখন ৬ ফিটে ঠেকেছে। এ শাখা সড়কে অবৈধ একটি বরফ কলও গড়ে তোলা হয়েছে। কিন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ দিকে দৃষ্টিপাত করছেন না।


