‘একুশে বার্তা’র অনলাইন সংস্করণের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অনলাইন সংস্করণের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৯ নভেম্বর সোমবার বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল ‘একুশে বার্তা’ , দেওয়ান ভবন, বরুয়া, খিলক্ষেত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা আলহাজ্ব কেরামত আলি দেওয়ান, বার্তা সম্পাদক গোলাম তানজিল, স্টাফ রিপোর্টার কাজী আমিনুল ইসলাম, আবুল বাশারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে ‘একুশে বার্তা’র প্রকাশনা অব্যাহত রাখতে আল্লাহর দরবারে কায়মন বাক্যে দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে দেশ , জাতি, জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। ‘একুশে বার্তা’য় লেখনির মাধ্যমে যাতে সদগায়েজারিয়া অর্থাৎ দেশ , জাতি , সমাজের তথা গণমানুষের কথা প্রকাশ করা হয়- সে জন্যও দোয়া করা হয়।