স্টাফ রিপোর্টার : একুশে বার্তা পত্রিকার সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে মারধর করে উত্তরা এবং সিভিল এভিয়েশন ছাড়া করার হুমকি দিয়েছে সাহাবুদ্দিন নামের এক ব্যক্তি। ৩১ অক্টোবর বিকাল ৪টা ১০ মিনিটে সম্পাদকের মোবাইলের হোয়াইটসআপে তার (সাহাবুদ্দিন) মোবাইলের হোয়াইটসআপ থেকে (নম্বর ০১৭১১১-১৫৫৯৪৮) ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সম্পাদক দেলোয়ার হোসেনকে সিভিল এভিয়েশনের পেলে তক্তা দিয়ে পিটাবে বলে হুমকি দেয় । এমনকি মারধর করে উত্তরা ছাড়া করারও হুমকি দেয়া হয়। বিষয়টি জানতে চাইলে সাহাবুদ্দিদন শাহিন নামের একজন ইনজিনিয়ারের নাম বলে কি বলতে যায়- তা পরিষ্কার না করেই গালিগালাজ করতে থাকে। বিষয়টি জানতে সাহাবদ্দিনের মোবাইলের হোয়াইটসআপে তৎক্ষনাত কল করলে সাহাবুদ্দিন ফোন রিসিভ করেনি।
খোজখবর নিয়ে জানা গেছে, সাহাবুদ্দিন সিভিল এভিয়েশনের একজন জেলখাটা দুদকের মামলার আসামি এবং সিভিল এভিয়েশনের একজন ঠিকাদার, তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঢাকা ইন্টারন্যাাশনাল।।দুদকের মামলাটির চার্জশীট হয়ে বিচারাধীন। কক্সবাজার এয়ারপোর্টে বৈদ্যুতিক এসি কেলেংকারির ঘটনায় সাহাবুদ্দিন গ্রেফতার হয়ে জেল খাটে। বর্তমানে জামিনে আছে।
ইতিপূর্বেও এই সাহাবুদ্দিন টাংগাইলের থানাপাড়ার এক মাস্তানের নাম বলে একুশে বার্তা পত্রিকার সম্পাদককে মেরে ফেলার হুমকি দেয়। টাংগাইল পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত গড়ালে সাহাবুদ্দিন সটকে পড়ে।
এই সাহাবুিদ্দনকে দক্ষিণখান ইউপির সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা তোফাজ্জাল হোসেন ইতিপূর্বে পিকনিক স্পটে সবার সামনে মারধর করে। বিষয়টি থানার জিডি পর্যন্ত গড়ায়।
সাহাবুদ্দিন নাকি আগে আদম ব্যবসা করতো, সেখান থেকে সিভিল এভিয়েশনের আলোচিত-সমালোচিত জেলখাটা ঠিকাদার।
বিষয়টি কন্টাক্টর কল্যান সংস্থার সেক্রেটারিকে জানানো হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
