এনবিআরে ২১২ জন সহকারি রাজস্ব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি : ওএসডিকৃত রাজস্ব কর্মকর্তা সামিয়া বদলির পরও ঢাকা কাস্টমস হাউজে বহাল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনআিরের) আদেশে সারাদেশে ১০ টি কাস্টমস হাউজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ২১২ জন সহকারি রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্ত’ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার এনবিআরের এক আদেশে এ রদবদল করা হয়েছে। কাস্টমসের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্রমতে, গত নভেম্বরে ঢাকা কাস্টম হাউজ থেকে একডজন রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হলেও তারা বদরিকৃত কর্মস্থলে অদ্যাবধি যোগদান করেননি। তারা তদবির করে ঢাকা হাউজের বিভিন্ন ইউনিটে বহাল রয়েছেন। এর মধ্যে ঢাকা কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা সামিয়া ইতিপূর্বে হযরত শাহজালাল বিমানবন্দরে কর্মরত থাকাবস্থায় পাচার সংশ্লিষ্ট অভিযোগে তাকে ওএসডি করা হয়। তাকে শাহজালাল বিমানবন্দর থেকে প্রত্যাহার করে কার্গো রপ্তানি ভিলেজে বদলি করা হয়। ঢাকা কাস্টমস হাউজ থেকে তাকে গত নভেম্বরে ভ্যাট পূর্ব কমিশনারেটে বদলি করার পরও তিনি এখনও কার্গো রপ্তানি ভিলেজে বহাল। তিনি তদবির করছেন ঢাকা কাস্টমস হাউজে বহাল থাকার জন্য।