এবার শাহজালালে এভসেক সার্জেন্ট কর্তৃক বিদেশ ফেরত যাত্রী হয়রানির অভিযোগ : আদালতের দিকনির্দেশনামুলক সতর্ক বার্তা জারি

স্টাফ রিপোর্টার : এবার হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীকে এভসেক সার্জেন্ট বাবুল কর্তৃক যাত্রী হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত সতর্কতামুলক দিকনির্দেশনা জারি করেছেন। ১০ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় আভ্যন্তরীন টার্মিনালে এ অপ্রতিকর ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রী জুনায়েদ আহমদ, পিতা-মতিউর রহমান, সাং- কোনাগ্রাম,থানা-বিয়ানিবাজার, জেলা- সিলেট, পাসপোর্ট নম্বর-ইএল-০৬০৫১৫৯, সকাল সাড়ে ৯ টায় কিউআর-৬৪০ ফ্লাইটযোগে ফ্রাান্স থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে নামার পর এভসেক সদস্য বিমান বাহিনীর সার্জেন্ট বাবুল তাকে নানভাবে হয়রানি করতে থাকেন।
এ ব্যাপারে যাত্রী বিমানবন্দর নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্টে অভিযোগ করার পর পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফারুক সুফিয়ান তাকে সতর্কামুলক দিকনির্দেনা দিয়ে মাফ করে দেন।