অবশেষে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করা কর্মকর্তা , মন্ত্রীর ভাগিনি শারমিনকে শাহজালালের কি-পয়েন্টে পদায়ন: অফিসাদেশ জারি

স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা সেই সহকারি পরিচালক (এডি) শারমিন আকতারকে শাহজালাল বিমানবন্দরের কি-পয়েন্টে পদায়ন করে অফিসাদেশ জারি করা হয়েছে। যার নথিনং-এটা তার প্রাইজ পোস্টিং বলে অনেকে মনে করেন। এই এডি শারমিন আকতার আওয়ামী সরকারের আমলে ঘন ঘন বিদেশে করলেও এর ধারাবাহিকতা বিএনপি সরকারের আমলেও একটুকুও কমেনি। ফলে সর্ষের ভিতর ভূত বলে অনেকে মনে করছেন।
খোজখবর নিয়ে জানা যায়, এডি শারমিন মন্ত্রীর ভাগিনি। তিনি আওয়ামী আমলেও প্রাইজ পোস্টিংয়ে ছিলেন, বর্তমান সরকারের আমলেও প্রাইজ পোস্টিংয়ে।
যে দিন তার প্রাইজ পোস্টিংয়ের অফিসাদেশ জারি হয়েছে ঠিক সেই দিনই শারমিন সরকারি সফরে আমেরিকা উড়ে গেছেন। সেখানে তার সরকারি সফরও হবে স্বামীর সাথে দেখা-সাক্ষাতও হবে। কারণ আগে থেকেই তার স্বামী আমেরিকায় থাকেন। আর এই অফিসাদেশে সই করেছেন আরেক আওয়ামী দোসর খ্যাত এডি প্রশাসন তিরান হোসেন। তিনি আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ পিএসগিরি করেছেন। সেই সুবাধে সিভিল এভিয়েশনে তার চাকরি।
অন্য দিকে এডি শারমিনের চাকরিও আওয়ামী আমলে, বাবা মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতা হবার তদবিরে শারমিনের চাকরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এডি শারমিনকে শাহজালাল বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় ‘এডি এভসেক আইডি পারমিট ’ পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি সদর দপ্তরে এডি এভসেকে কর্মরত ছিলেন। একজন ডিডি তার জন্য সুপারিশ করেছেন বলে জানা যায়। তিনি আমেরিকা থেকে উড়ে এসে ২২ নভেম্বর নতুন পদায়নে যোগ দেবেন বলে জানা যায়।