করোনার মধ্যেও অপরাধ : শাহজালালে গোল্ড স্মাগলিং : রুখে দিল কাস্টমস হাউজ ও শুল্ক গোয়েন্দা : দেশে ১৬৭ ধর্ষণ –-গণধর্ষণ

বিশেষ সংবাদদাতা : করোনাকালিন সময়েও বিশেষ ফ্লাইটে স্মাগলিং বন্ধ হয়নি। ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ ও শুল্ক গোয়েন্দা টিম। প্রথম স্মাগলিংটি বাংলাদেশ বিমানের সিটের নীচে থেকে এবং দ্বিতীয়টি খেলনার ভিতর থেকে উদ্ধার করে জব্দ করা হয়। প্রথম ঘটনায় ফৌজধারি ধারায় মামলা হলেও দ্বিতীয় ঘটনায় স্বর্ন জব্দ করে বাহব যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। প্রথম স্মাগলিং ঘটনাটি কাস্টমস রুখে দেয় শুক্রবার এবং দ্বিতীয়টি শনিবার দুপুরের দিকে।
করোনার মধ্যেও অপরাধ প্রবণতা থেমে নেই। বিমানবন্দরে স্বর্ন স্মাগলিং এবং এপ্রিল মাসে দেশের বিভিন্ন জায়গায় ১৬৭টি ধর্ষণ ও গণ ধর্ষণের ঘটনাও ঘটেছে। হবিগন্ঞে এক প্রকল্প কর্মকর্তা ১৬ লাখ টাকা ইউওন’র সই জাল করে আত্মসাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন।