ডেক্স রিপোর্ট : চীনের করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে আতঙ্ক। এ নিয়ে সরকারে ৩ প্রভাবশালি মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ৩৬১ জন বাংলাদেশি ফিরছেন আজ মধ্যরাতে। তার মধ্যে ১২টি পরিবার রয়েছে।এদেরকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে, সেখানে তারা পক্ষকাল অবস্থান করবেন।এ সময় এদেরেকে পর্যবেক্ষণে রাখা হবে।
৩১ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড়াল দেবে। ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১২ টার কিছুক্ষণ পরে।
মরণঘাতী করোনাভাইরাস চীনে এরই মধ্যে ২১৩জনের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে আরও ৭ হাজারের বেশি মানুষ। ভাইরাসটি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ড, ম্যাকাও, সিঙ্গাপুর ও নেপালসহ ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে।।
