স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের অধীন হযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরে সিনিয়র অফিসার সেলিম নানা অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হলেও তাকে গত ১৫ বছর যাবত বদলি করা হয় না। ২ বছরের মাথায় সহকারি পরিচালক (এডি) ইউসুফকে বদলি করা হলেও সেলিম এখনও বহঅল। অনেকে তার খুটির জোর নিয়ে প্রশ্ন তুলছেন। পক্ষকাল আগে বেবিচক চেয়ারম্যান সেলিমের ফাইল তলব করলেও ইডি তাকে আগলে রেখেছেন বলে শোনা যায়।
এবারের শাহজালালের ওয়েলফেয়ার কমিটির নির্বাচনে সেক্রেটারি ও কোষাধ্যক্ষ প্রার্থীকে ভোট দেবার প্রতিশ্রুতি দিয়ে সেক্রেটারি প্রার্থীর থেকে ২০০০০ টাকা এবং কোষাধ্যধ্যক্ষ প্রার্থীর থেকে ১০০০০ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। যাদের থেকে টাকা নিয়েছেন তাদের ভোট দেননি বলেও সূত্র জানায়, তারা পাস করেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মশার ওষুধ, ডাস্টবিন পরিস্কার, রাবার মেট এবং ভিআইপিতে ফুলের বাগানে ঠিকাদারদের সাথে পার্টনারে ঠিকাদারি ব্যবসা করছেন। এর সাথে এডি ইউসুফের নাম জড়িয়ে পড়লে তাকে শাহজালাল থেকে বদলি করা হয় কিন্ত সেলিম এখনও বহাল তবিয়তে। চাহিদাপত্র নিয়ে ঠিকাদারদের সাথে চুক্তিতে ব্যবসা করছেন অথবা তার কমিশন ভাগিয়ে নিচ্ছেন। এ নিয়ে বলিরপাঠা হয়েছেন এডি ইউসুফ। ভিআইপিতে ফুলের বাগান নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলে এডি ইউসুফকে বদলি করা হয়, সেলিম বহাল থেকে যায়।
ব্যক্তিজীবনে সেলিমের অপকর্ম ছড়িয়ে পড়েছে। তার মায়ের জমি তার নামে লিখে নিয়েছেন বলে পারিবারিক অশান্তি বিরাজ করছে।
সেলিম আবার অনেক সময় নিজকে সাংবাদিকের আত্মীয় পরিচয়ে প্রভাব বিস্তার করে থাকে।
শাহজালালের একমাত্র স্যানিটারি ইন্সপেক্টর টিপু মারা যাবার পর স্যানিটারি বিভাগেও একচ্ছত্র প্রভাব বিস্তার করছে বলেও শোনা যায়। স্যানিটেশনের বিভিন্ন সামগ্রি কেনাকাটায় চাহিদাপত্র নিয়ে ঠিকাদারদের সাথে দেনদরবার করে তিনি নিজে পাটর্নারে ঠিকা কাজ করছেন আবার কোন কোনটায় কমিশন হাতিয়ে নিচ্ছেন।
কোন সরকারি কর্মকর্তা এক পোস্টিংয়ে ৩ বছর এক জায়গায় থাকার নিয়ম থাকলেও সেলিমের ক্ষেত্রে এ নিয়ম যেন নস্যি! তা না হলে এক পোস্টিংয়ে সেলিম ১৫ বছর থাকে কিভাবে? সেলিমের ক্ষমতার উৎস কি?
শাহজালালের সেকশনে সেলিমের দুই পিএস। এর মধ্যে পিএস খাইরুল জন্মলগ্ন থেকেই ৪ তলায় ডিউটি করছে, খাইরুল তার প্রথম পিএস। সেলিম সেকশনগুলোর রোস্টার কমিশন বানিজ্য করছে, কাকে কোথায় ডিউটি দেবে, কাকে খারাপ পোস্টিংয়ে ডিউটি দেবে , কাকে ভাল পোস্টিংয়ে –এমন খসড়া তালিকা করে রোস্টার বাণিজ্য করে মোটা অংকের কমিশন হাতিয়ে নিয়ে সেলিমের হাতে তুলে দিচ্ছে। কাদের দিয়ে চোরাচালানি করাকে সে রোস্টারও করে থাকে। ট্রলিম্যানদের রোস্টার করতেও কমিশন বাণিজ্য করছে।
আবার সেলিম সাব স্যানিটারি সেকশন থেকে ২ জন পিএসকে ওয়েলফেয়ার কমিটিতে সদস্য করেছে। আবার দুই সদস্যের ভোট বেচাকেনার জন্য কয়েক হাজার টাকা প্রার্থীদের থেকে হাতিয়ে নিয়ে অন্যদের ভোট দিয়েছে বলে বিষয়টি চাউড় হয়ে গেছে।
এ সব বিষয় জানতে সিনিয়র অফিসার সেলিমের সেল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
