স্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে রাজধানীর মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় যান বিএনপি মহাসচিব। এসময় প্রায় এক ঘন্টা সেখানে তিনি অবস্থান করেন। এরআগে গত সপ্তাহে কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে কাদের সিদ্দিকীর ঐক্যফ্রন্টে যোগ দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বেশিরভাগের প্রতি তার সমর্থন রয়েছে।
