স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদফা অভিযান চালিয়ে এয়ারফ্রেট শুল্ক গোয়েন্দা টিম সদস্যরা দেড় কোটি টাকার দামি ঘড়ি জব্দ করেছে। গত বোরবার ও সোমবার এ অভিযান পরিচালানা করা হয়। এয়ারফ্রেইটে কর্মরত শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা সনজয় সরকার এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন আমদানিকারক এ বিপুল পরিমাণ ঘড়ি আমদানি করে ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত ঘড়ির মূল্য দেড় কোটি টাকা।
এ ব্যাপারে শুল্ক গোয়েন্দার ডিজিকে অবহিত করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
এ দিকে এয়ারফ্রেইটকে ব্যবহার করে ২০ সদস্যের একটি সিন্ডিকেড পণ্য পাচারে সিদ্ধহস্ত। এদের মধ্যে ভাতিজা রুবেল শীর্ষে। এই চক্র গোয়েন্দা সংস্থার সই নকল করেও পণ্য পাচার করেছিল। পরে ধরা খেয়ে জেল খাটে, মামলা হয়। শুল্ক গোয়েন্দা কিছু পণ্য চালান স্টপ ডেলিভারি করলেও সিংহভাগ চলে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর এ চক্রের সদস্যরা পলাতক ছিল। বর্তমানে আবার সক্রিয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
