একুশে বার্তা রিপোর্ট : সড়ক-মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব কামরুল আহসানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সেইসঙ্গে আরও ১৫ অতিরিক্ত সচিব ও সমমর্যাদার পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন হাওলাদারকে খুলনা বিভাগের কমিশনার হিসেবে
নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়
থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
