রেজানুর রহমানকে বিপিসি থেকে বদলি : এবার কি লাভলুর রহমানের পালা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন– বিপিসির চেয়ারম্যান, সরকারের অতিরিক্ত সচিব রেজানুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। ২৬ জুলাই এ ব্যাপারে প্রঙাপন জারি করা হয়েছে।
রেজানুর রহমান ইতিপূর্বে পেট্রো বাংলা এবং বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এবার কি অতিরিক্ত সচিব লাভলুর রহমানের পালা। তিনি নাকি বিপিসির চেয়ারম্যান হতে লবিং করছিলেন- এমন খবর চাউড় হয়েছিল। যদিও তিনি তা অস্বীকার করে এর প্রতিবাদ করেছেন। এ সংক্রান্ত মামলাও হয়েছে বলে জানা যায়। তবে কর্তৃপক্ষ এ ব্যাাপারে সিদ্ধান্ত নিলে কারো কিছু বলার থাকবে না।