কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ১৩

মফস্বল ডেক্স : কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  তারা ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।