ক্ষমতায় না গেলে আ.লীগ বিপন্ন হবে : এইচটি ইমাম

ডেক্স রিপোর্ট : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, স্বাধীনতার বিপক্ষের শক্তিই আমাদের প্রধান শত্রু।  ওরা সব সময় আওয়ামী লীগের বিপক্ষে। আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় না আসতে পারি, তা হলে আওয়ামী লীগ বিপন্ন হবে; বিপন্ন হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব।

গত৮ সেপ্টেম্বর শনিবার  দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি শাহীন চাকলাদার প্রমুখ বক্তব্য দেন। কর্মিসভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।