স্টাফ রির্পোটার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন তা অসত্য বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে শুরু হওয়া বৈঠকের বিরতিকালে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি হিসেবে ওই বৈঠকের আয়োজন করা হয়।
জয়নুল আবেদীন বলেন, ‘রায়ে যে পর্যবেক্ষণ এসেছে সাক্ষ্য-প্রমাণের সঙ্গে সেই পর্যবেক্ষণের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করছি, এটা একটি অসত্য পর্যবেক্ষণ।’
