১৬ বিশিষ্ট ব্যক্তি এবারের স্বাধীনতা পদক পাচ্ছেন

স্টাফ  রিপোর্টার  :  জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ জন বিশিষ্ট ব্যক্তি ২০১৮ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।  ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।