খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত কাল

ডেক্স রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন তার স্বজনরা। শুক্রবার বেলা তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কেবিন ব্লকে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা রয়েছে। বিষয়টি  গণমাধ্যমকে  জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। গত ৫ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাত করেছিলেন। সাক্ষাত শেষে তার বোন সেলিমা ইসলাম খালেদা জিয়ার শারিরীক অবস্থার আরো অবনতি হয়েছে উল্লেখ করে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি আছেন খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।