খিলক্ষেতে রাজনৈতিক শেল্টারে ভয়াবহ ইয়াবা বাণিজ্য : থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের নাতির পর এবার ইয়াবা ব্যবসায়ী আকতারকে পাকড়াও করলো র‌্যাব

স্টাফ রিপোর্টার : খিলক্ষেতে রাজনৈতিক শেল্টারে ভয়াবহ ইয়াবা ব্যবসা চলছে। থানা আওয়ামীলীগের নাতির পর এবার র‌্যাব আটক করলো ইয়াবা ব্যবসায়ী আকতারকে। এই আকতার খিলক্ষেত থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন এবং ৯৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান দরজীর মদদপুষ্ট ও ঢাকা মহানগর উত্তর যুবলীগ সহ-সম্পাদক মিজানুর রহমান মুকুল ওরফে ময়লা মুকুলের ছত্রছায়ায় থাকা  ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা সেবনকারী আক্তার হোসেন গত ২৮ এপ্রিল  শনিবার আনুমানিক দুপুর ২টায় র‌্যাবের হাতে আটক হয়। গত দুইমাস আগেও আক্তার হোসেনকে বিপুল পরিমাণ  ইয়াবাসহ খিলক্ষেত থানা পুলিশ গ্রেফতার করে কোর্টে চালান দেয়।  একমাস কারাভোগ করার পর জামিনে  ছাড়া পায় আকতার হোসেন।

ইয়াবা ব্যবসায়ী আক্তার হোসেনকে থানা থেকে  ছাড়ানোর জন্য খিলক্ষেত থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মরিয়া হয়ে ওঠে। কিন্ত খিলক্ষেত থানা পুলিশ আসলাম উদ্দিনকে পাত্তাই দেয়নি। মামলা ঠুকে দিয়ে রিমান্ডের আবেদন করে আকতারকে আদালতে পাঠায়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক শেল্টারে খিলক্ষেতের বিভিন্ন এলাকয় ভয়াবহ মাদকের ব্যবসা জমজমাটভাবে চলছে।গত কয়েকদিন আগে খিলক্ষেত নামাপাড়া এলাকা থেকে খিলক্ষেত থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসলাম উদ্দিনের নাতি  ও বিএনপি নেতা ডিএম নজরুলের ভাগিনা ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে।