স্টাফ রিপোর্টার : মংগলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি নেতা গয়েশ্বর রায় জামিনে ছাড়া পান বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ। তিনি বলেন, “হাইকোর্টের জামিন নিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৭টা ২০ মিনিটে মুক্তি পান।”
কারাফটকে গয়েশ্বরকে নিতে উপস্থিত ছিলেন তার পুত্রবধূ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ নেতা-কর্মীরা। গত ৩০ জানুয়ারি রাতে গুলশানের পুলিশ প্লাজার কাছ থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর রায়কে আটক করে।
