একুশে বার্তা রিপোর্ট : ঘন কুয়াশার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে অভ্যন্তরীণ আকাশপথে পাঁচটি ফ্লাইট দেরিতে ছেড়েছে। তবে আন্তর্জাতিক আকাশপথের ফ্লাইটগুলো সময়মতো ঢাকা ছেড়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-যশোরে নভোএয়ারের ফ্লাইটটি বেলা ১১টা ৩৮ মিনিটে, ইউএস-বাংলার যশোরে ৯টা ৪০ মিনিটের ফ্লাইটটি বেলা ১১টা ৪৪ মিনিটে, নভোএয়ারের ঢাকা-যশোরের সকাল ১০টা ৫০ মিনিটের ফ্লাইটটি এক ঘণ্টা পর বেলা ১১টা ৫১ মিনিটে, নভোএয়ারের সৈয়দপুরে ৯টা ৫০ মিনিটের ফ্লাইটটি দুপুর ১২টা ৩৯ মিনিটে এবং ইউএস-বাংলার ঢাকা-সৈয়দপুরের ৯টা ৩০ মিনিটের ফ্লাইটটি বেলা ১টা ৪২ মিনিটে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়।
