সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। আজ সোমবার(১৭.১২.১৮) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ছেড়ে আসা নিউ সোলা পরিবহনের একটি বাস ময়মনসিংহ যাচ্ছিল। এদিকে মধুপুর থেকে ছেড়ে আসা মাহিন্দ্রা গাড়িটি ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি নামক স্থানে পৌছলে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ২ জন নিহত ও ৫ জন গুরতর আহত হয়। নিহতদের মধ্যে ঘাটাইল উপজেলার বিয়ারা গ্রামের ইউনুছ আলীর ছেলে রেজাউল করিম শ্যামল (৩২) ঘটনাস্থলে মারা যায়। অপর জন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। তিনি হলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের কবির হোসেন তার পিতার নাম মো.হোসেন আলী। এ সময় আহত হয় আরো ৫ জন। আহতরা হলেন, ঘাটাইল উপজেলার বগা গ্রামের রিনা বেগম (৪০) রতনবরিশ গ্রামের রহিমা বেগম (৪২) গরজনা গ্রামের চায়না (৩৮) মাহিন্দ্রা চালক ঝুনকাইল গ্রামের শামসুল হক (৫২) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কলেজ ছাত্র আফজাল হোসেন ( ২১) । নিহত ও আহতরা সকলেই মাহিন্দ্রার যাত্রী ছিল। আহতদেরকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
