ঘাটাইলে বিএনপি প্রার্থীর গাড়ী ভাংচুর : মামলা করতে গিয়ে দেড় ঘন্টা থানায় অবরুদ্ধ : পুলিশ প্রহরায় থানা ত্যাগ

সংবাদদাতা : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের গাড়ি ভাংচুর ও তাকে থানায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে ছাত্রলীগের নেতা কর্মীরা।  ২৪ ডিসেম্বর   সোমবার  তার নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার হামিদপুর বাজারে আসলে তার উপর অতর্কিত হামলা চালায় বলে জানান বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। এ সময় তার সাথে থাকা নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় বিকেলে থানায় মামলা করতে গেলে থানার প্রধান ফটকসহ চারপাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা দেন এনজিও এসডিএস ও আইটি সিএল এর টাকা ফেরত চাই ফেরত চাই বলে শ্লোগান দেন। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ পাহাড়ায় থানা ত্যাগ করেন তিনি।