জাপানে দাবদাহে নিহত ৩০

আন্তর্জাতিক ডেক্স : তীব্র দাবদাহে জাপানে মৃতের সংখ্যা ৩০ এ দাঁড়িয়েছে। দেশটির ইমারজেন্সি রেসপন্স টিম জানিয়েছে, দাবদাহের কারণে প্রতিদিন রেকর্ড সংখ্যক জরুরি কল পাচ্ছেন তারা। ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা।

জাপানের কিয়োডো নিউজের এক রিপোর্টে বলা হয় দাবদাহে ৯ জুলাই থেকে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে কেবল রাজধানী টোকিওতেই মৃত্যু হয় ১৪ জনের।

এত দীর্ঘ সময় একটানা দাবদাহ চলার ঘটনা জাপানে বিরল।

বৃহস্পতিবার দেশটির তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।