জিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকীতে মাজারে জনতার ঢল

একুশে বার্তা ডেক্স  : দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে জিয়াউর রহমানের মাজারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মাজার প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। এছাড়া শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া, মিলাদ, দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। গতবছর দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে নেতৃত্ব দিলেও এবার তিনি গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষকদল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনস, সম্মিলিত পেশাজীবী পরিষদ, নাগরিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প থেকে আলাদা আলাদাভাবে শহীদ নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। : গতকাল বুধবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মাজার প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এ সময় কিছুণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। সেই থেকে বিএনপি এই দিনকে শাহাদত দিবস হিসেবে পালন করে আসছে। ৩৭তম শাহাদতবার্ষিকী উপলে বিএনপি ২৫ মে থেকে পকালের কে›ত্রীয় কর্মসূচি শুরু করে। কেন্দ্রীয়ভাবে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে। : এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কবির মুরাদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ- সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ রবিউল আলম রবি, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ্জামান, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নিবর, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক  সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, কৃষকদলের তকদীর মো. জসিম, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন জুয়েল, যুবদল দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি এস. এম জিলানী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ পাপ্পা সিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের জিলন, বিএনপি চেয়ারপাসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সহ-সভাপতি মামুন বিল্লাহ, আবু আল আতিক হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিয়া মোহাম্মাদ রাসেল, মেহবুব মাছুম শান্ত, সাহিত্য বিষয়ক সম্পাদক মিনজাহাজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক আরিফা সুলতানা রুমা, সহ-সাধারণ সম্পাদক আফরোজা খানম নাছরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক বামার সিদ্দিকী, ঢাকা মহানগর ছাত্রদল উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুমন, দফতর সম্পাদক তানভীর আহমেদ খান ইকরাম, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ উপস্থিত ছিলেন। : ওলামা দলের দোয়া মাহফিল : বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার মাজারে দোয়া মাহফিলের আয়োজন করেছিল ওলামা দল। দোয়া মাহফিলে মোনাজাত করেন সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক।   : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দমননীতির সমালোচনা করে বলেন, সারাদেশটাকে তারা কারাগারে পরিণত করেছে। দেশনেত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে শপথ নিয়েছি যে, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব এবং দেশনেত্রীকে মুক্ত করব। : তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের শত্রুরা হত্যা করেছে। এই হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের জেগে ওঠার স্বপ্নকে তারা পূরণ হতে দেয়নি। জিয়াউর রহামন বিভক্ত জাতিকে একত্রিত করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছিলেন। তখনই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের ঘোষণায় জাতি উজ্জীবিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এখন আবার মানুষের অধিকার হারিয়ে গেছে। গণতন্ত্র নাই। এ অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বারবার মনে পড়ে। জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকীতে বিএনপির শপথ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং হারানো গণতন্ত্রকে ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। : বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপে সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করে মির্জা ফখরুল। : এদিকে গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান প্রতি স্মৃতিচারণ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার প্রথম টার্গেট জিয়াউর রহমান। তাই গণতন্ত্র ও বিচারবিভাগকে ভেঙে দিতে হবে। এ কারণে শেখ হাসিনা নতুন কায়দায় বাকশাল কায়েম করেছেন। এজন্য রক্তপাতসহ যা যা দরকার, তিনি তাই করছেন। এভাবে চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ-প্রতিরোধ করতেই হবে। প্রতিরোধ এবার শুধু কথা দিয়ে নয়, রাজপথে নামতেই হবে। রাজপথে না নামা পর্যন্ত আমার, আপনার ও গণতন্ত্রের মুক্তি নেই। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হয়। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে  ওষুধও বিতরণ করা হয় রোগীদের মধ্যে। : দৈনিক দিনকাল কার্যালয়ে মিলাদ ও দোয়া : মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দিনকাল কার্যালয়ে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মুক্তি লাভের জন্য দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য কামনায় দোয়া করা হয়। এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। : বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া ও মিলাদ : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলে গতকাল বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। : এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ূম, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপিকা শাহেদা রফিক, সাবিহ উদ্দিন আহম্মেদ, ড. এনামুল হক চৌধুরী, ঈসমাইল জবিউল্লাহ,  বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার,  বিএনপি নেতা ক্যাপ্টেন (অবঃ) সুজা উদ্দিন, মুন্সি আলাউদ্দিন আল আযাদ, মোঃ জকরিয়া, সাজ্জাদ হোসেন, এ কে এম জাহাঙ্গীর, রিয়াজ উদ্দিন নসু, তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খান প্রমুূখ। : চেয়ারপারসনের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, তারেক রহমানের আত্মীয় এয়ার কমডোর (অব.) শফিউজ্জামান, মেজর (অবঃ) কামরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, ঈসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, বিএনপি নেতা কর্ণেল (অবঃ) মোঃ ইসহাক মিয়া, কর্ণেল (অবঃ) মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অবঃ) আজিজ রানা, রিয়াজ উদ্দিন নসু প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোঃ নেসারুল হক। : জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণে বাধা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীরের ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করার কথা ছিল। পুলিশ এ কর্মসূচিতে বাধা দিয়ে লোকজন ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে আব্দুল আলিম নামে এক বিএনপির কর্মীকে আটক করে ধানমন্ডী থানা পুলিশ। পরে স্থান পরিবর্তন করে ধানমন্ডীর ৯/এ সায়েদিন কমিউনিটি সেন্টারের সামনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দণি বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।  এ সময় রফিকুল ইসলাম ভূইয়া, কাবিরুল হায়দার চৌধুরী, শাহাদাৎ হোসেন সৈকত, শাহিনুর আবেদিন, শহিদুল ইসলাম , আনাছ আহমেদ, খালেদ হাসান জেকি, রুহুল আমিন, হানিফ হাওলাদার উপস্থিত ছিলেন। : : শাহবাগ থানা বিএনপি : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নানের তত্ত্বাবধানে শাহবাগ থানা বিএনপির উদ্যোগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ শাহবাগ আল হাবিব কমিউনিটি সেন্টারে গরীব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি আবুল আহসান ননী তালুকদার, বিএনপি নেতা জাহিদ হোসেন নোয়াব, রফিকুল ইসলাম স্বপন, মোর্শেদ আলম, আবু সুফিয়ান, মো: শাহজাহান খান, আনোয়ার হোসেন, জাকির হোসেন মিন্টু, হারুন, বাবু, লিটন, চন্দন, সাইফুল, মতিন রানা, কামাল, আমির হোসেন সোহেল, রুবেল, রহিম, সালাহউদ্দিন, ইব্রাহিম, বাবুল প্রমুখ। : শ্যামপুর-কদমতলী থানা বিএনপি : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি এবং অংগসংগঠনের  উদ্যোগে গরিব ও দুঃস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং চাল-ডাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ মঈন খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব এবং তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মহানগর দণি বিএনপির  যুগ্ম সম্পাদক এবং শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আ. ন. ম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশি তৎপরতায় কিছুটা অস্থিরতার সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ ইমতিয়াজ আহমেদ টিপু, মোঃ মান্নান, সালাউদ্দিন রতন,  তরিকুল ইসলাম পলাশ, তাজুদ্দিন কাঞ্চন, মোঃ সেলিম গফুর, মমিন মিয়া, মোঃ নজরুল ইসলাম, শাহ নেওয়াজ, মোঃ নাসির মোল্লা, মোঃ রনি, শাহ আলম, শাহীন, রাশেদ খান, মারশেল,  রিপন, প্রিন্স, তানভীর, মিন্টু, মাসুম, ফয়সাল, ফারুক, স্বপন, জামাল ছাড়াও শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং অংগসংগঠনের বহু নেতা ও কর্মী। : ডেমরায় বিএনপির বস্ত্র বিতরণ : প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপি। ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি-ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সহ-সভাপতি জয়নাল আবেদীন রতনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে গতকাল বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার প্রধান সড়কের হাজী গফুর মার্কেট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রায় এক হাজার হত দরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।  এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কবির খান, বিএনপি নেতা তৈয়ব উল্লাহ মেম্বার, ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তাজ মাহমুদ, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আকবর ও সহ-সভাপতি ইয়াহিয়া খান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, ডেমরা থানা শ্রমিক দলের সহ-সভাপতি মাহফুজুর রহমান, ডেমরা ইউনিয়নের সব জনপ্রতিনিধিসহ ডেমরা থানা বিএনপি ও অংগসংঠনের শত শত নেতাকর্মী। : খিলগাঁও জোড়পুকুর এলাকায় বিএনপি স্থায়ী কমিটির মির্জা আব্বাসের নেতৃত্বে আধুনিক বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গরীব ও হতদ্ররিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, বিএনপি নেতা মাসুদ চৌধুরী, মামুনুর রশীদ মামুন, হুমায়ুন কবির, এম জামান, দীপু সরকার, আকবর চেয়ারম্যান, এলিম হোসেন, আবুল হাসনাত অনু, মহিলা দল নেত্রী মাজেদা বেগম মিতা প্রমুখ। : বংশাল ও কোতোয়ালী থানা বিএনপি : বংশাল ও কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সেখানে থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান, নান্নু, আব্দুল জাব্বার, সিরাজ, ওয়াসিম, আনোয়ারুল আজিম, ডালিম, হাবিব, হৃদয়, রকি, মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন। : মতিঝিল থানা বিএনপি : দিবসটি উপলক্ষে মতিঝিল থানা বিএনপির উদ্যোগে মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টারে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন থানা বিএনপি নেতৃবৃন্দ।     : দিবসটি উপলক্ষে কলাবাগান থানা বিএনপির উদ্যোগে রাজধানীর হাতিরপুলস্থ সোনারগাঁও রোড, ফ্রি স্কুল স্ট্রীট মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা কামাল হোসেন, মঈন ইউ, লাকি, রমজান, নাসির, স্বপন, শাহ আলম প্রমুখ। পুলিশি প্রচন্ড বাধায় ধানমন্ডি, লালবাগ, চকবাজার, ওয়ারী, গেন্ডারিয়া, শাহজাহানপুর, সবুজবাগ, রমনাসহ বিভিন্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী, খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি করা সম্ভব হয়নি।    : নরসিংদী : স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনতো,তাহলে এই দেশে আওয়ামীলীগের নাম নিশানাও থাকতোনা। শেখ হাসিনাও কোনদিন প্রধানমন্ত্রী হতে পারতোনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্দি রেখে, জিয়াউর রহমানের মহানুভাবতার প্রতিদান দিচ্ছেন শেখ হাসিনা। দেশের জনগণ সুযোগ পেলে,শেখ হাসিনাকে সঠিক জবাব দেবে। গতকাল বুধবার বিকেলে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নাল আবেদীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুল, সদস্য ফেরদৌস আহমেদ খোকন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঞা জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার,সহ-সভাপতি সুলতানউদ্দিন মোল্লা, বেগম রোকেয়া আহমেদ লাকী, মনজুর এলাহী, এড. বাসেদ, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ভূঞা, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, শহর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদুৎ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ইলিডন, শাহেন শাহ শানু, মোকাররম হোসেন, জেলা মহিলা দলের সভাপতি এড.উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক এড.কানিজ ফাতেমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ,সাধারণ সম্পাদক ওসমান মোল্লা, জেলা তাতীঁদলের সভাপতি হুমায়ন কবির কামাল, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক আ: রউফ ফকির রনি। : এসময় জেলা বিএনপির ডা: নাসিরউদ্দিন সরকার, আলমগীর, মাসুদ মিয়া, কামরুজ্জামান, জেলা যুবদলের স্বপন মিয়া, আসলাম, জামান, লিয়াকত, রফিকুল ইসলাম মৃধা, ছাত্রদলের মাজহারুল ইসলাম হীরা, আহসানউল্লাহ, ফয়সাল মুন্না, রিফাত, সজীব ভূঞা, মাসুম মোল্লা, শামীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। : পলাশ : পলাশ (নরসিংদী)  প্রতিনিধি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশ থানা ছাত্রদল ও ঘোড়াশাল শহর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঘোড়াশাল শহর যুবদলের কার্যালয়ে পলাশ থানা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মোস্তাকের সভাপতিত্বে ও ঘোড়াশাল শহর যুবদলের সভাপতি মাহামুদুল হক মোমেনের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক,পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল শহর বিএনপির সাধারণ সম্পাদক আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন, ঘোড়াশাল শহর যুবদলের সাধারণ সম্পাদক শাহীন বিন ইউসুফ, ঘোড়াশাল শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সোহেল, পলাশ উপজেলা মহিলা দলের সভাপতি কলি বেগম প্রমুখ। : চট্টগ্রাম : চট্টগ্রাম ব্যুরো জানায়,  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শক্তিশালী আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তবে সে আন্দোলন হতে হবে সঠিক সময়ে। পৃথিবীতে কোন স্বৈরাচার স্বেচ্ছায় মতা ছাড়েনি। তাই  স্বৈরাচারকে মতাচ্যুত করার জন্য চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনকে ক্রমান্বয়ে জোরদার করে সঠিক সময়ে চূড়ান্ত রূপ দিতে হবে। :  তিনি বলেন, সরকার বিচার বিভাগে হস্তপে করছে। যার কারণে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে রাজপথে জোরদার আন্দোলন। : গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলে আয়োজিত সভায় নগরের চট্টগ্রাম প্রেসকাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, জিয়াউর রহমান বলতেন প্রশিতি কর্মীই রাজনৈতিক দলের প্রাণ এবং ব্যক্তির চেয়ে দল বড়। ছাত্রদলের নেতাকর্মীদেরকে প্রশিতি হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠন শক্তিশালী করতে পারলেই আন্দোলনের সফলতা আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশীদ  এবং সাংগাঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষকদল উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকীতে বিপ্লব উদ্যানে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এম এ হালিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, নগর বিএনপির সহ সভাপতি এম এ সবুর, উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ চৌধুরী, নগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, জসীম উদ্দিন শিকদার, বিএনপি নেতা আব্দুল মান্নান, এম এ হাশেম রাজু, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল, মোহাম্মদ সেলিম, গাজী সিরাজউল্লাহ প্রমুখ। : ফরিদপুর : ফরিদপুর প্রতিনিধি জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়ার মালিকানাধীন শহরতলীর শিবরামপুরস্থ অবস্থিত বিএস জুট মিলে গতকাল বুধবার বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । : দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময়  মিলের কর্মকর্তা ও কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশ নেয়। : বাগেরহাট : বাগেরহাট প্রতিনিধি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও ইফতার মাহফিল মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী। বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব সাবেক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলীরেজা বাবুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি সহ-সভাপতি ওলিউজ্জামান মোজা, অজিয়ার রহমান,  এ্যাড. আব্দুল হাই, এসকেন্দার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. এম ওয়াদুদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, প্রচার সম্পাদক এ্যাড.মাহাবুব মোরশেদ লালন, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আজাদ, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. হাওলাদার এ মান্নান, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আয়ুব আলী মোল্লা বাবু, সাংগঠনিক সম্পাদক মোকাদেস হোসেন ডলার, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম সাজ্জাত হোসাইন জেলা মহিলাদলের আহবায়িকা শাহিদা আক্তার, শিরিনা আক্তার, জেলা তাঁতীদলের সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বরেন এই দেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবশ্যই একটি নিরপে সরকারের অধীনে হতে হবে।’ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন। : সিলেট : সিলেট অফিস জানায়, মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে  মঙ্গলবার সিলেট নগরীর রায়নগর সরকারি শিশু পরিবারের (বালিকা) এতিম শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। : ইফতারের পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শাহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের সুস্থতা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং দেশ ও জাতীর শান্তি কামনা করা হয়। : এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইযুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক  ফাহিম রহমান মৌসুম, মহানগর ছাত্রদল নেতা মাকসুদ আলম, জেলা ছাত্রদলের সদস্য আশরাফ উদ্দিন রাজিব, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য  শেখ সামসুউদ্দিন সামসুল, জেলা ছাত্রদলের সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয় সম্পাদক তাজুল ইসলাম সাজু, সরকারি কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামি, এমসি কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ইমরান, বেসকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সুমেল আহমদ, কয়সর আহমদ সাহেদ, সাহিদ আলী, তারেক আহমদ সানি, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ মিনহাজ, জুনায়েদ আহমদ, জেলা ছাত্রদলের সদস্য এস এম তাহফিম, লায়েক আহমদ, লিমন আহমদ, নুজরুল ইসলাম, আকল আহমদ, ফয়সল আহমদ, আব্দুল কাউছার সাজন, নিয়াজ আহমদ, সৌরভ হোসেন, সৈয়দ তাফসির, আমিন আহমদ, আশরাফুল ইসলাম, সাব্বির আহমদ, সুহান আহমদ, শিপু রহমান, শাহরিয়ার ইমন, আহমেদ লিমন, মাহতাবুর রহমান শাফি প্রমুখ।    : রংপুর : রংপুর অফিস জানায়, দেশনেত্রী, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু মুক্তির ব্রত নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ লক্ষ্যে রংপুর মহানগর বিএনপি ও জেলা বিএনপি এবং এর অঙ্গ  ও সহযোগী সংগঠনসমূহ পৃথক কর্মসূচি পালন করে। গতকাল বুধবার ভোরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। কর্মসূচি অনুসারে কোরআনখানি, আলোচনা সভা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপির সাবেক আহবায়ক আশরাফ হোসেন বড়দা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সালেকুজ্জামান সালেক, মির্জা বাবর বাবলু, আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, রাশেদ উন নবী বিপ্লব, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, সহ- দফতর সম্পাদক আবু আলী মিঠু, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। অন্যদিকে রংপুর জেলা বিএনপি স্থানীয় ধাপ শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। দিনকাল