সংবাদদাতা : নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টাঙ্গাইল ৫০ বছর পুর্তির উৎযাপন করেন জেলা প্রশাসন।
শেষে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার মহকুমা টাঙ্গাইলকে জেলায় রুপান্তর করা হয়। টাঙ্গাইল ১২টি উপজেলা নিয়ে জেলা গঠিত হয়েছে। বর্তমানে টাঙ্গাইল জেলায় প্রায় ৪০ লাখ মানুষ রয়েছে।
