স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিশ্ব দেখলো ব্যালট নয়, বুলেটই হাসিনার ক্ষমতার উৎস। ৫ই জানুয়ারির ‘ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ বাংলাদেশীদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়। আজ ৫ জানুয়ারি শুক্রবার এক টুইটার বার্তায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এই দিনটিকে তারা ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে পালন করে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
