নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে সমাবেশে ‘বাধা’ দেয়ায় আবারও প্রমাণ হল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনকে দমনে প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।
৫ জানুয়ারি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল তার আর একটি প্রমাণ হল- আজ বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়া। এর মাধ্যমে বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণ প্রকাশ করল আওয়ামী লীগ।’
দখল-লুটপাট চিরস্থায়ী রূপ দিতে আওয়ামী লীগ বিরোধী দলশূন্য রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বহুমাত্রিকতা ও বৈচিত্র্যে বিশ্বাস করে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত উপাদান হচ্ছে- নিজেদের লোভ, দুর্নীতি ও দখলবাজি অব্যাহত রাখা। এসব অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠবে বলেই তারা বিরোধী দল সহ্য করতে পারে না।’
বিএনপির সিনিয়র এ নেতা আরও অভিযোগ করেন, ‘গণতন্ত্র হত্যা দিবসে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে। দেশব্যাপী বিএনপি যাতে কালো পতাকা মিছিল করতে না পারে, সে জন্য প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
