ঢাকা কাস্টমস এজেন্ট নির্বাচন : পূর্ন প্যানেলে মিজান-বাশার বিজয়ী: ধরা খেল মন্ডল

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন নির্বাচন ২১-২৩ পূর্ণ প্যানেলে মিজান-বাশার বিজয়ী হয়েছে। মন্ডল ধরা খেয়েছে। মন্ডল প্যানেলের হাতেগোনা ৪ জন ছাড়া সবাই ফেল করেছে। নির্বাচনের আগে মন্ডল প্যানেলের অর্থ সম্পাদক তাফাজ্জল হোসেনের পণ্য আটক করে শুল্ক গোয়েন্দা। মন্ডল প্যানেলের এমএ খায়েরও ধরা খেয়েছে। সাবেক সভাপতি প্রয়াত শেখ ফরিদের ভাই শেখ আছলাম পাস করেছে।
এ দিকে ছাতা প্যানেলের কতিপয় বিতর্কিত ব্যবসায়ী বিজয়ী হয়েছে। নতুন সভাপতি এদের সামাল দিতে পারবেন তো? নাকি বিজয়ের চেতনাকে পুজি করে তারা আরো বেপোরোয়া হয়ে পড়বেন। তবে এবার নতুন নেতৃত্ব ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষের সাথে ‘বারগেনিং’ করতে পারবেন, বাড্ডার পরিত্যক্ত জায়গায় নতুন বহুতল ভবন নির্মাণে মনোনিবেশ করবেন বলে শোনা যায়। তবে ‘ফ্রেইট কেন্দ্রিক স্মাগলিং’-এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন-সেটাই দেখার বিষয়।