শাহজালাল বিমানবন্দরে এপিবিএন পুলিশের মাতৃত্ব

একুশে বার্তা রিপোর্ট :  একেই বলে মাতৃত্ব, যা দেখিয়ে দিল বিমানবন্দর এপিবিএন পুলিশ। ২ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে  সৌদি ফেরত এক নারি যাত্রী তার নারীছেড়া ধন দুধের শিশুকে ফেলে পালিয়ে যায় বলে বিমানবন্দরের এপিবিএন পুলিশ ক্ষুদেবার্তায়  জানায়। ফেলে যাওয়া ওই শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। এপিবিএনর মেস থেকে দুধ এনে শিশুটিকে খাওয়ানোর পর এবং এক নারি সদস্য’র মাতৃত্বে শিশুটির কান্না থামে।

এ ব্যাপারে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, কান্না করা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। আমরা তার মায়ের খোঁজ করছি।

ওই নারী রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

ওই নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা এক তরুণী এপিবিএনকে জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাকে না পাওয়া গেলে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে জানানো হবে।