বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের আমদানি শাখার ১ নং ডেলিভারি গেট, ৩ নম্বর গেট এবং কুরিয়ার গেট দিয়ে কন্টাক্টে পণ্য পাচার হয়ে যাচ্ছে বলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাঝেমধ্যে সিআইসিও অভিযানে নামছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা জেলে আছে। এক সহকারি রাজস্ব কর্মকর্তার নামে অর্ধলক্ষ টাকা এক সিএন্ডএফ মালিকের থেকে হাতিয়ে নেয়ার ঘটনায় এক বহিরাগত ফ্রেইট থেকে সটকে পড়েছে, প্রচার করা হচ্ছে তার নাকি করোনা হয়েছে। ৩ নম্বর ডেলিভারি গেটে সহকারি রাজস্ব কর্মকর্তা নিখিল রাজস্বর বারোটা বাজিয়ে পার্টির সাথে গোপন সমঝোাতায় পণ্য খালাসে সিদ্ধহস্ত বলে সাধারণ সিএন্ডএফ মালিকরা বলাবলি করছেন। এআরও নিখিল এসব ঘটনাকে থোরাইকেয়ার করছেন। ইন্ডাট্রিয়াল পণ্য খালাসে শতভাগ রাজস্ব পরিশোধ করার পরও কাউকে কাউকে হয়রানি করছেন আবার রাজস্ব ফাকি দিয়ে অথবা নামকাওয়াস্তে রাজস্ব দিয়ে এআরও নিখিলের সাথে গোপন সমঝোতায় পণ্য দেদারচ্ছে খালাস হয়ে যাচ্ছে।
গত বৃহস্পতিবার ১ নং ডেলিভারি গেটে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে বিকেলে পণ্য খালাসে বিলম্ব করা হয়। এর ফলে সিন্ডিকেড সদস্যদের মধ্যে হাপিত্তেস ভাব দেখা দেয়। ফলে রাত ৮-৯ টায় এসব পণ্য ডেলিভারি দেয়া হয় বলে জানা যায়। এক নিরাপত্তা সদস্যকে বলতে শোনা যায় গোয়েন্দারা না থাকলে এতোক্ষণে পণ্য সাবাড় হয়ে যেতো।
কুরিয়ার গেট দিয়ে একদিনে কুরিয়ার গডফাদার বলে খ্যাত কয়েকহাজার পেপারস্যে পণ্য খালাসের ঘটনাও ঘটেছে বলে গোয়েন্দারা খতিয়ে দেখছে।সেসালের নামে বস্তায় বস্তায় পণ্য চলে যাচ্ছে। এর প্রতিবাদে ডিএইচএল ৩ দিনের ধর্মঘটও করেছে। কুরিয়ার গেট দিয়ে কাস্টমস কর্মকর্তাদের মারধর করে ৩ কোটি টাকার পণ্য পাচার, মামলার নায়করা আবার সক্রিয়। তবে তারা পর্দার আড়ালে থাকছে, চেলাচামুন্ডারা মাঠে চষে বেড়াচ্ছে। মামাখ্যাত রাইদুল, ভাগিনাখ্যাত মোখলে, মরিয়ম এন্টারপ্রাইজের কর্নধার, ডিপিএক্স থেকে নতুন খাচার মালিক ও আরো কয়েকজন মিলে সিন্ডিকেট করে গেটসহ অফিসারদের কন্টাক্টে পন্য পাচার করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কুরিয়ারে কাস্টমসের এক মহিলা সহকারি কমিশনার এসব ব্যাপারে নীরব। চলবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
