ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ারে প্রতিদিন ৩০-৪০ লাখ থেকে একলাফে ২ কোটি টাকার রাজস্ব আদায় : সহকারি রাজস্ব কর্মকর্তা নূরুল আমিন রুখে দিল ট্যাস্ক ফাকি দেয়া পাচারকালে ৬৫ লাখ টাকার পণ্য

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ারে এসি দীনা প্রশাসনের আমলের চেয়ে প্রায় ৫ গুণ বেশি রাজস্ব আদায় হচ্ছে এসি সোলায়মান প্রশাসনের আমলে। দীনা প্রশাসনের আমলে আগে যেখানে প্রতিদিন ৩০-৪০ লাখ টাকার রাজস্ব আদায় হতো বর্তমানে সেখানে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার রাজস্ব আদায় করা হচ্ছে বলে কাস্টমস সূত্রে জানা যায়।
এ দিকে ১১ মে কুরিয়ার শুল্কায়নের ডেলিভারি গেট দিয়ে আলি ইন্টারন্যাশনাল নামের আমদানি কারক ও সিএন্ডএফ ট্যাক্স ফাকি দিয়ে পণ্য পাচারের সময় অভিযান চালিয়ে সহকারি রাজস্ব কর্মকর্তা নূরুল আমিন তা রুখে দেন। এ ঘটনায় তিনি ট্যাক্স ফাকি দেয়া ৬৫ লাখ ৫৬ হাজার টাকার পণ্য জব্দ করেছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বিভাগীয় মামলার প্রস্ততি চলছে। আলি ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করা হবে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রমতে, ষড়যন্ত্র করে এসটি নূরুল আমিনকে সরিয়ে দেবার পর বর্তমান এসটি তার মতো পরদর্শি হয়ে ভুমিকা রাখতে হিমসিম খাচ্ছেন। ফলে ট্যাক্স ফাকি দেয়ার একটা প্রবনতা আবার দেখা দিতে পারে। তবে এসির নজরদারিতে এখনও ট্যাক্স আদায়ের উর্ধগতিরধারা অব্যাহত আছে।