স্টাফ রিপোর্টার : ক্লিনার থেকে খালাসি জাকারিয়া এক পোস্টিংয়ে কক্সবাজার বিমানবন্দরে টানা ১৯ বছর ধরে বহাল্। স্ট্যান্ডরিলিজ প্রাপ্ত পরিচালক তাকে আগলে রেখেছেন বলে জানা যায়। শুধু তাই নয়- জাকারিয়া খালাসি পদে চাকরি করলেও তাকে ভিআইপি লাইন্ঞে ডিউটি দেয়া হচ্ছে গত ১৯ বছর যাবত। ফলে ভিআইপিতে ২ জন এটেন্ডডেন্ট-এর রোস্টার ডিউটি থাকলেও তাদেরকে ডিউটি দেয়া হয় না। তাদেরকে ট্রলি ঠেলতে ব্যস্ত রাখা হয়। ভিআইপতে ডিউটির নামে খালাসি জাকারিয়া ভিআইপি ব্যবহারকারিদের থেকে সুযোগ-সুবিধা হাতিয়ে নিয়ে থাকেন বলে জানা যায়।
এ দিকে জাকারিয়া পরিচালকের খাস লোক হওয়ায় ভিআইপিতে ডিউটি বরাদ্দ প্রাপ্ত ওই ২ এটেন্ডডেন্টকে সব সময় চাপে রাখে বলে জানা যায়। তাদেরকে পরিচালকের ভয়ভীতি দেখায়। পরিচালককে উপঢৌকন/মাসোহারা দিয়ে খালাসি জাকারিয়া ভিআইপি লাউন্ঞে তার ডিউটি টিকিয়ে রেখেছে বলে অভিযোগ ওঠেছে।
একুশে বার্তার অনলাইনে জাকারিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের পর জাকারিয়ার টনক নড়লেও বেবিচক প্রশাসন নীরব, অনড়।
এ দিকে দুই দুইবার স্ট্যান্ডরিলিজ প্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা এখনও কক্সবাজার বিমানবন্দরে বহাল। ফলে বেবিচক চেয়ারম্যানের আদেশ ভেস্তে গেছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
