ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ার শুল্কায়নের গোডাউন কর্মকর্তাকে স্ট্যান্ডরিলিজ

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজের অধীন কুরিয়ার শুল্কায়নের গোডাউন কর্মকর্ত্া ইকরামউল্লাহকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। হাউজ কমিশনারের নির্দেশে তাকে গত সোমবার তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়।
এ ব্যাপারে গোডাউন কর্মকর্তা ইকরাম উল্লাহ জানান, আমাকে স্ট্যান্ডরিলিজ নয়, কুরিয়ারে আমার ৬ মাস মেয়াদ পূর্ন হওয়ায় শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ইউনিটে বদলি করা হয়েছে।
কিন্ত সংশ্লিষ্ট সূত্রমতে, কমিশনারের এসাইনমেন্ট মোতাবেক কাজ করার বর্থতার জন্য তাকে কুরিয়ার থেকে স্ট্যান্ডরিলিজ করা হয়।
একাধি ব্যবসায়ী জানান, সহকারি রাজস্ব কর্মকর্তা ইকরাম কুরিয়ারে পোস্টিং থাকাবস্থায় ব্যবসায়ীদের থেকে সুবিধা আদায় করতো, পণ্য ছাড়করণ করতো।