ঢাকা কাস্টমস হাউজ : কুরিয়ার গেট দিয়ে পাচারের পর তা আশকোনা থেকে জব্দ : ৩নং ডেলিভারি গেট দিয়ে পাচারের প্রাক্কালে বিপুল পরিমাণ মোবাইল জব্দ

বিশেষ সংবাদদাতা : ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে ডিএ্ইচএল খাচা থেকে সাড়ে ১৩ হাজার ইউএস ডলারের ট্যাক্স ফাকি দিয়ে পণ্য পাচার হয়ে যায়। মা´ম্যান ইন্টারন্যাশনালের ভাড়াটিয়া আলামিন নামের বলয় থেকে তা জব্দ করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মাহবুবুর রহমানের নেতৃত্বে আশকোনায় গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকৃত পণ্য উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ডিএম বা ট্যাক্স আদায় করে পণ্য ছাড়করণের প্রক্রিয়া করছে কাস্টমস কর্তূৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শুল্কায়ন আগে থেকেই বিতর্কিত। এখানে কাস্টমস কর্মকর্তাদের ফিল্মিস্টাইলে মারধর করে ৩০ কোটি টাকার পণ্য পাচার ঘটনায় মামলা বিচারাধীন। এখানে একদিনে ৮৭৫ পেপারসে পণ্য ডেলিভারি হয়, তা আবার ফেইজবুকেও ছেড়ে দেয়া হয়। এখানে মামা রাইদুল, ডিপিএক্স খাচার সাবেক কর্নধার বর্তমানে নিজেই নতুন খাচার মালিক নাজিরের রাজত্ব চলছে। টংগির বাশারও কম যান না । আলামিন বাহিনী পণ্য পাচারে সিদ্ধহস্ত ,এবার পাচারকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করার পর আলোচনায় এলো । এসি মুনমুন আকতার দিনা এসব দেখেও না দেখার ভান করে থাকেন বলে সৎ কাস্টমস কর্মকর্তারাই আলোকপাত করে থাকেন। তা না হলে সাড়ে ১৩ হাজার ইউএস ডলারের ট্যাক্সফাকি দিয়ে কিভাবে প্য পাচার হলো আর তা অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তা উদ্ধার হলো। এই এসি গ্রুপ ৩-এ দায়িত্ব পালনকালিন ২৫ লাখ টাকার ট্যাক্স ফাকি দিয়ে পণ্য খালাসের অভিযোগে একজন রাজস্ব ও একজন সহকারি রাজস্ব কর্মকতার বিরুদ্ধে বিভাগীয় মামলা তদন্ত করছে এবিআর সংশ্লিষ্ট কর্মকর্তা। তারপরও ওই এসিকে প্রাইজ পোস্টিং দেয়া হলো।
এ দিকে ১১ নভেম্বর এয়ারফ্রেইট আমদানির শাখার ৩নং ডেলিভারি গেট দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ দামি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তুৃপক্ষ। সহকারি রাজস্ব কর্মকর্তা নিখিল ঢাকা কাস্টমস হাউজের ৩ নং ডেলিভারি গেট থেকে বদলি হয়ে যাবার পর এতো বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট পাচার প্রক্রিয়া রুখে দিল কাস্টমস কর্তৃপক্ষ। চলবে