ঢাকা কাস্টমস হাউজ : : ডিএইচএল খাচায় রহস্যজনক চুরি

বিশেষ সংবাদদাতা : শাহজালাল বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজের অধীন কুরিয়ার শুল্কায়নের আমদানি শাখায় অবস্থিত আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ‘ডিএইচএল’ খাচায় রহস্যজনক চুরি হয়েছে। সীলগালা অবস্থায় ছুটিরদিনের শেষে রাতের বেলা এ চুরি সংঘটিত হয়েছে বলে ডিএইচএল খাচার ম্যানেজার নিরাপত্তা তা স্বীকার করে সংশ্লিষ্ট থানায় জিডি এবং বিমানের পরিচালক প্রশাসন বরাবর আবেদন করেছেন। সংবদ্ধ চোরের দল ডিএইচএল খাচার সীলগালা তালা ভেংগে ভিতরে ঢুকে একটি কনসালমেন্টের পুরো পণ্য নিয়ে গছে বলে ডিএইচএল খাচার ম্যানেজার নিরাপত্তা তার অভিযোগে উল্লেখ করেছেন। ডিএইচএল খাচায় বিমানের নিরাপত্তা প্রহরী মোতায়েনের জন্য বিমানের পরিচালক প্রশাসন বরাবর আবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১ অক্টোবর রাতে চুরির ঘটনা সংঘটিত হলেও তা নিয়ে এতোদিন পর তোরজোর শুরু করেছে ডিএইচএল কর্তৃপক্ষ।
ঘটনার সত্যতা স্বীকার করে বিমানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ডিএইচএল খাচায় চুরির ঘটনা তদন্ত করছে বিমান কর্তৃৃপক্ষ, ্ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা হবে।
বিমানের এক নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেন যে, নিñুদ্র নিরাপত্তা ব্যবস্থায়, খাচা কক্ষ সীলগালা তালাবদ্ধ অবস্থায় কিভাবে চুরি হতে পারে- তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভাবিয়ে তুলছে। কারন চোর তো ভিতরে প্রবেশ করতে পারার কথা না। যে কক্ষে চুরি হয়েছে- তার পাশে ৮নং হ্যংগার গেটে, যে গেটে ২৪ ঘন্টা বিমান নিরাপত্তা কর্মী, সিএএবির নিরাপত্তা কর্মী , এপিবিএন পুলিশ, আনসার বাহিনীর সদস্য এবং কাস্টমস কর্মকর্তারা ডিউটি করে থাকেন। বাউন্ডারি ওয়াল ঘেষে আগে আনসার বাহিনীর ক্যাম্প ছিল। এর সামনে বিমানবন্দরের বিশাল এ্যাপ্রোন এলাকা-এ এলাকায় নিরাপত্তা পাস ছাড়া কেউ প্রবেশ করতে পারে না।
এ ব্যাপারে কথা বলতে ডিএইচএল খাচার ম্যানেজার সাইফুল্লাহর সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।