ঢাকা কাস্টমস হাউজ : শুল্কায়ন গ্রুপ-৬-এর রাজস্ব কর্মকর্তা আলামিন

 একাই একশ’ : কুরিয়ারে মাসতুত ভাই: বিএনপির বিরুদ্ধে বিষোদগার!
স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস হাউজে গ্রুপ-৬-এ কর্মরত রাজস্ব কর্মকর্তা আলামিন একাই একশ’। ঘুষ ছাড়া পণ্য খালাসিকরণ ফাইলে স্বাক্ষর মিলে না বলে সিএন্ডএফ সরকাররা অভিযোগ করেন। তার ঘুষের রেট অন্যদের তুলনায় অনেক বেশি। সবুজ নামের একজন বহিরাগত এ্ রাজস্ব কর্মকর্তার ওখানে ঘুষ লেনদেনের তল্পিবাহক।
সিএন্ডএফ সরকাররা বলে থাকেন, রাজস্ব কর্মকর্তা আলামিনের টেবিলে শুল্কায়ন ফাইল গেলে তিনি মোটা অংকের ঘুষ ছাড়া ফাইল ছাড়েন না। তার কাংক্ষিত ঘুষ না পেলে তিনি ফাইল আটকে রাখেন বলে অভিযোগ ওঠেছে। এতেকরে সময় মতো পণ্য চালান খালাস করতে না পেরে ব্যবসায়িরা হয়রানির শিকারসহ ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কুরিয়ারে মাসতুত ভাই: কাস্টমস এডিসি মাহবুবুর রহমান কর্তৃক কুরিয়ারে ১৯ নিষিদ্ধ ব্যবসায়ির ২ জনের মধ্যে মাসতুত ভাই সম্পর্ক। এরা একজন উত্তরবংগের আরেকজন দক্ষিণ বংগের। উইদআউট পেপারসে এই মাসতুত ভাইরা পণ্য পার করে নিচ্ছেন বলে গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। এসটি এদের ফেভারেট বলে জানা যায়। কুরিয়ার শুল্কায়ন প্রধানও এদের হাতে ম্যানেজ। এরা খাচা এবং সিএন্ডএফ লাইসেন্সের মালিক। এদের মধ্যে একজন মামাখ্যাত। মামা থাকেন আড়ালে-আবডালে, তার সৈণ্য সামন্তরাই কাম সারে।
আরেকজনের স্মার্ট ভাগিনা একাই একশ’। এই ভাগিনা মাঝেমধ্যে ফেজবুকে সরব। মামাও কম যান না। এবার এ ভাগিনা পুরনো ঢাকার সোহাগ হত্যাকান্ড নিয়ে পিনাকির উদ্ধৃতি দিয়ে স্ট্যাটাজ দিয়েছেন। বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। ক্রমশ–