ঢাকা ছাড়লেন জোকো উইদোদো

একুশে বার্ত প্রতিবেদন : তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। ২৯ জানুয়ারি  সোমবার সকাল ৯টার দিকে একটি বিশেষ বিমানে করে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে বিদায় জানান।
এর আগে গত ২৭ জানুয়ারি  শনিবার বিকেলে ঢাকায় আসেন উইদোদো। এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে যান তিনি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন উইদোদো।
তার এ সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি-সমঝোতা। এরমধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি ও মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র উল্লেখযোগ্য।