দক্ষিণখানে ডাকতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের জবানবন্দীতে উত্তরার দিয়াবাড়িতে পুলিশি অভিযান : ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক ডাকাত দলের সদস্য। গত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দক্ষিণখান থানার এসআই নান্নু মিয়া বলেন, দক্ষিণখানের দক্ষিণ মোল্লারটেকের ২ নম্বর সড়কের  ভুইয়া ম্যানসনের  বাড়িতে দিনে-দুপুরে  ডাকাতি করে পালানোর সময় বৃহস্পতিবার দুপুরে পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে গত রাতে দিয়াবাড়িতে অভিযান চালালে পুলিশের ওপর গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত যুবক গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার লাশ মর্গে রাখা হয়েছে।