দুদকের কোনো উপদেষ্টা, পরামর্শক নেই

নিউজ  ডেক্স : ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগকৃত কোনো উপদেষ্টা/কনসালটেন্ট/ পরামর্শক/সহযোগী/সহকারী নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো উপদেষ্টা, কনসালটেন্ট বা পরামর্শক নেই বলে সংস্থার পক্ষ থেকে সর্ব সাধারণকে সতর্ক করা হয়েছে।

২৪ জুন  মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ব্যক্তি বিশেষ বিভিন্ন জায়গায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপদেষ্টা/ কনসালটেন্ট/ পরামর্শক/ সহযোগী/ সহকারী পরিচয় দিচ্ছেন।’

দুদক জানায়, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগকৃত কোনো উপদেষ্টা/কনসালটেন্ট/ পরামর্শক/সহযোগী/সহকারী নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো।’সূত্র : বাসস