দৈনিক নওরোজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন খিলক্ষেত থানা আ’লীগের সভাপতি

একুশে বার্তা প্রতিবেদন : গত ২৫ বৈশাখ ১৪২৫ বাংলা তারিখে দৈনিক নওরোজ পত্রিকায় প্রকাশিত ‘খিলক্ষেতে কেরামত দেওয়ানের অপকর্মের খতিয়ান’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন খিলক্ষেত থানা আওয়ামীলীগের সভাপতি, একুশে বার্তা পত্রিকার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা
কেরামত আলী দেওয়ান এবং ৯৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি আমিনুল ইসলাম। এক প্রতিবাদ বার্তায় তারা বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত। সামাজিকভাবে আমাদেরকে হেয়প্রতিপন্ন করার জন্য খিলক্ষেত এলাকার একটি চিহিৃত চাদাবাজচক্র, ভ’মিদস্য, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কর্মকান্ডের গডফাদার, নারী কেলেংকারির হোতারা-যারা খিলক্ষেতকে চাদাবাজের ও মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে- সেই তারাই উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্লিন ইমেজের রাজনীতি করি ,চাদবাজ, মাদক ব্যবসায়ী, ভ’মিদস্যুদের ব্যাপারে সব সময় প্রতিবাদ গড়ে তোলায় এমনকি চাদাবাজ মাদক ব্যবসয়ীদের বিরুদ্বে সরকারের হাইকমান্ডকে জানানোর পর তাদের পদ-পদবি নিয়ে শংকায় থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
আ’লীগ নেতা কেরামত আলী দেওয়ান বলেন, মাদক ,চাদাবাজ, সন্ত্রাসী, ভ’মিদস্যুদের ব্যাপারে সর্বদাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি এবং সমাজের দুষ্কৃতকারীদের ঘৃণা করিএবং ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্বা জানাই।