ধানমন্ডিতে গাছ চাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা নিহত

একুশে বার্তা প্রতিবেদন :  এবার রাজধানির ধানমন্ডির ৭ নম্বর সড়কে কৃষ্ণচূড়া গাছের চাপায় প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) পরিচালক মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। আজ ১১ মে  শুক্রবার সকাল ৯টার দিকে তিনি হেঁটে যাওয়ার সময় গাছটি পড়ে যায়।

পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ হিল কাফী বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে গাছটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। ধানমন্ডির ৭ নম্বর রোডে নিহত মোস্তাফিজুর রহমানের (৫০) বাসা বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ৭ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু ধানমন্ডির চার নম্বর সড়কে উপড়ে পড়া কৃষ্ণচূড়া গাছের চাপায় নিহত হন।