নিউজ ডেক্স : ডাকসু ভিপি নুরুল হক নুরসহ আহত ৫ জনের উন্নত চিকিৎসার জন্য গতকাল ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল । হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বোর্ড প্রধান হচ্ছেন নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক রাজিউর হক। মেডিকেল বোর্ড আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে রোগীদের বিষয় নিয়ে বৈঠকে বসবেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের চিকিৎসা চালানো হবে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার আনুমানিক বেলা সাড়ে ১২ টার সময় ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় এক অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা ঘটে। এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হল এবং এর সঙ্গে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্যই এ তদন্ত কমিটি করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহŸায়ক করে গঠিত এ তদন্ত কমিটির সদস্যরা হলেন, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ঢাবি সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ঢাবি সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম। আমাদের সময় ডটকম
