নেপালে বাংলাদেশ বিমানে যান্ত্রিক ক্রটি: যাত্রী আনতে ঢাকা থেকে বিমান গেছে

একুশে বার্তা ডেক্স : : নেপালে যান্ত্রিক ক্রটির কারণে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান সময়সূচি অনুযায়ী ঢাকায় আসতে পারেনি। ওই বিমানে ১৫৭ যাত্রী ঢাকায় আসার কথা ছিল। ফলে ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়ে। এদিকে কাঠমাণ্ডু থেকে যাত্রীদের আনতে ঢাকা থেকে একটি বিমান পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার মধ্যে যাত্রীবাহী বিমান ঢাকায় পৌছানোর কথা রয়েছে। গতকাল বিকেলে কাঠমান্ডু এয়ারপোর্টে বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমান অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে সেই বিমানটি আর ঢাকা ফেরত আসতে পারেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন উর্ধ্বতন কর্মকর্তা রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাসময়ে যাত্রীরা বিমানের ফ্লাইটে নেপাল থেকে ঢাকায় চলে আসবে।