পিজি হাসপাতালে খালেদার জন্য ৫১২ নম্বর কেবিন প্রস্তুত

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ভিআইপি কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছে। আজ সকালে সোয়া ৮ টায় বিএসএমএমইউ এর রেডিওলজি এন্ড ইমেইজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এনায়েত করিমের দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসা ও কেবিনের বিষয়টি নিয়ে আলোচনা করেন ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া ও প্রোভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হতে পারে। এখানে তাঁকে এক্সে, সিটি স্ক্যান ও এমআরআই করা হতে পারে।
উল্লেখ্য, সকাল থেকেই বিএসএমএমইউ’তে ব্যাপক নিরাপত্তা জোদ্দার করা হয়েছে। সাধারণ রোগীর স্বজনদের ব্যাপক তল্লাশি চালিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।