প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিএএবির এডি রফিক

গত ১৮ মার্চ একুশ শতকের কাগজ ‘একুশে বার্তা’র অন লাইন সংস্করনে ‘ সিভিল এভিয়েশনের মেট্রিক পাস সহকারি পরিচালক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিএএবির প্রশাসন শাখায় কর্মরত সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম।
এক প্রতিবাদলিপিতে প্রকাশিত সংবাদকে তিনি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। প্রতিবাদলিপির ব্যাখ্যায় তিনি বলেন, আমি প্রাক্তন এয়ারপোর্ট ডেভেলপমেন্ট এজেন্সি লি:-এ প্রতিযোগিতার মাধ্যমে ০১-০৭-১৯৭৮ সালে ওয়ার্কচার্জ এলডিএ কাম টাইপিস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। পরবর্তীতে উক্ত সংস্থায় স্টোনো টাইপিস্ট নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিঙ্ঘপ্তি প্রকাশ করা হলে আমি বিঙ্ঘপ্তির শর্তাদি পূরন সাপেক্ষে আবেদন করে যথাযথ প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ০৬-০৯-১৯৮০ সালে আমি স্টোনো টাইপিস্ট হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে সরাসরি চাকরিতে যোগদান করি। অতপর স্টোনো গ্রাফার, সিলেকশন গ্রেড স্টোনো গ্রাফার, প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে থাকি। গত ১৪-০৩-২০১৭ খ্রি: তারিখে কর্তৃপক্ষের নিয়োগ ও পদোন্নতি কমিটি কর্তৃক আমাকে সহকারি পরিচালক (প্রশাসন) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। আমার দীর্ঘ ৪০ বছর চাকরি জীবন আমি উর্ধতন কর্তৃপক্ষের অত্যন্ত সন্তুষ্টির সাথে সন্তোষজনকভাবে সম্পন্ন করেছি।
প্রতিবেদকের বক্তব্য : এডি রফিকুল ইসলাম লিখিত প্রতিবাদলিপিতে তার শিক্ষাগত যোগ্যতার কথা একবারও উল্লেখ করেননি।