স্টাফ রিপোর্টার : আশকোনা হজ ক্যাম্পের দুর্নীতিবাজ কেরানি সুহিল মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে ৩ কোটি ১১ লাখ টাকার দুর্নীতি প্রমাণিত হবার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য ধর্ম সচিবকে নির্দেশক্রমে অনুরোধ করার দেড় বছরেও তা বাস্তবায়ন করেননি আশকোনা হজ ক্যাম্প পরিচালক মো. সাইফুল ইসলাম। এ ক্ষেত্রে ধর্ম সচিব অন্ধকারে। পরিচালক হজ ক্যাম্প দুর্নীতিবাজ কেরানি সুহিলের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা না নিয়ে আর্থিকভাবে বেনিফিটেড হয়ে দুদকে দৌড়ঝাপ করছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে দুদক চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বরাবর আবেদন করা হয়েছে।
দুর্নীতিবাজ কেরানি সুহিলের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ধর্ম মন্ত্রণালয়ের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির ৫ মাস ধরে ১৬৭ পৃষ্টার তদন্ত প্রতিবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ ভেস্তে যেতে বসেছে। এ দিকে পরিচালক হজ ক্যাম্প দুর্নীতিবাজের পক্ষে অবস্থান নিলেও সেই পরিচালককেই দীর্ঘদিন যাবত আশকোনা হজ ক্যাম্পে বহাল রাখা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
