খেলা ডেক্স : সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন পল পগবা। মাঠে নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে ইতোমধ্যেই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন এই ফরাসি মিডফিল্ডার। ফুটবল মাঠে পারফরমেন্স করার মতো সুন্দরী নারীদের সঙ্গে প্রণয়ে জড়ানোর ক্ষেত্রেও কম ওস্তাদ নন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকজন সুন্দরীর সঙ্গে এই মিডফিল্ডারের প্রেমে জড়ানোর কথা উঠে এসেছে গণমাধ্যমের খবরে। কয়েক মাস আগে নিজের বান্ধবীর নাম প্রকাশ করেছেন পগবা। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বর্তমান বান্ধবীর নাম মারিয়া সালাউয়েস। গতকাল পগবার ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন তার বান্ধবী। এদিন অবশ্য মারিয়াকে হতাশ করেননি ফরাসি মিডফিল্ডার। করেছেন জোড়া গোল। তবে সবকিছুকে ছাপিয়ে গণমাধ্যমে যে বিষয়টি গুরুত্ব পাচ্ছে তা হলো- খুব শিগগিরই বাবা হচ্ছেন পগবা। গতকালের ম্যাচে গ্যালারিতে উপস্থিত মারিয়া সালাউসের দৈহিক অবস্থা দেখেই এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন সবাই।
ইংলিশ প্রিমিয়ার লিগের গতকালের ম্যাচে হাডার্সফিল্ড টাউনের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে হাডার্সফিল্ডকে ৩-১ গোলে হারিয়েছে কোচ ওলে সুলশারের শিষ্যরা। এ ম্যাচে ম্যানইউর জয়ে বড় অবদান রেখেছেন পল পগবা। কেননা অলরেডদের ৩ গোলের মধ্যে ২টি গোলই এসেছে তার পা থেকে। অবশ্য নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে পগবার এমন দুর্দান্ত পারফরমেন্সের পেছনে কারণ রয়েছে। ম্যাচটি দেখতে এদিন ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন ফরাসি মিডফিল্ডারের দীর্ঘদিনের বান্ধবী মারিয়া সালাউয়েস। এর আগে রাশিয়া বিশ্বকাপের একটি ম্যাচেও ফ্রান্সের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন তিনি। ওই সময় মারিয়ার আঙুলে দেখা গিয়েছিল আংটি। তবে এবার যা লক্ষ্য করা গেছে তা আরো চমকপ্রদ। পগবার বান্ধবী মারিয়া সালাউয়ের দৈহিক অবস্থা দেখে স্পষ্ট যে, তিনি অন্তঃসত্ত্বা। আর অন্তঃসত্ত্বা বান্ধবীর গ্যালারিতে উপস্থিত থাকাটা যেন অনুপ্রেরণা দিয়েছে পগবাকে। তাইতো জোড়া গোল করে দলকে জেতাতে পেরেছেন বর্তমানে ২৫ বছর বয়সী এ মিডফিল্ডার। পগবার এমন পারফরমেন্সে মারিয়া সালাউয়েসও নিশ্চয়ই খুশি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
