বিএনপির সাবেক এমপি মোজাহার আলী প্রধান আর নেই

সংবাদদাতা : জয়পুরহাট জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধান  ৫ জানুয়ারি শুক্রবার বিকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও কিডনি সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে অসুস্থ হয়ে পড়লে শহরের সরদাপাড়ার নিজ বাসায় ফিরে যান। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক ডা. খাদিজা তাকে মৃত ঘোষণা করেন। মোজাহার আলী প্রধানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতা-কর্মীসহ শহর জুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।